জুয়েল আহম্মেদ চাঁদ, মানিকগঞ্জঃ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গেজেটভুক্ত আহত জুলাইযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, ঘিওরের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, আহত জুলাইযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান এবং তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে গেজেটভুক্ত আহত জুলাইযোদ্ধাদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। বক্তারা বলেন, জুলাইযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের যথাযথ সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার এবং সমাজের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com