জুয়েল আহম্মেদ চাঁদ, মানিকগঞ্জ প্রতিনিধি:
আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার মানিকগঞ্জ শহরের বিভিন্ন সড়ক, বাজার ও ব্যবসায়ী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষ, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নিজের নির্বাচনী পরিকল্পনা ও উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
গোলাম কিবরিয়া সাইদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নাগরিক সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করা হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও পরিকল্পিত একটি পৌরসভা গড়ে তোলার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকে একটি জনবান্ধব ও সেবামুখী পৌর প্রশাসন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
গণসংযোগ শেষে গোলাম কিবরিয়া সাইদ পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন এবং আসন্ন নির্বাচনে তাঁদের মূল্যবান ভোট কামনা করেন।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com