**মো: আল-মাহফুজ শাওন **
সারা দেশে ২০২৬ সালের **১ মে** থেকে শুরু হওয়া বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, **৪ জুলাই ২০২৬** পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে—
- **৭০ লাখ ৮৪ হাজার ১৮১ পিস ইয়াবা**
- **৭৫১৮.৪৮ গ্রাম হেরোইন**
- **২৯০৭ বোতল ফেনসিডিল**
- **৬৩৯৬ বোতল বিদেশি মদ**
- **২০,৬৭৭.৪২ লিটার দেশীয় মদ**
- **১০,১৩২.৪৮ কেজি গাঁজা**
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে সারা দেশে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশ বলেছে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com