শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক
মো সিয়াম হোসেন শামিম জেলা প্রতিনিধি দিনাজপুর
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন, এমপি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় নকল প্রতিরোধে সরকার আরও কঠোর অবস্থান গ্রহণ করবে। তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের এমন কঠোর শাস্তির মুখোমুখি করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না করে।”
শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (কেন্দ্র সচিব) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ শিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলমসহ রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
সভায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং প্রশ্নফাঁস ও অসদুপায়মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কেন্দ্র পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com