ঢাকার ধামরাই উপজেলার আইঙ্গন এলাকায় পাটের বস্তা ব্যবহার না করায় একটি অটো রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে কাদের অটো রাইস মিলের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু আইন অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, পরিবেশ সুরক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com