জাহিদ খান,নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে নাহিদা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপনকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়ার টাকা চেয়ে না পেয়ে স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে গহনা লুটের উদ্দেশ্যে নাহিদার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পাথর দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও অন্য কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com