ধামরাই, ঢাকা
ঢাকার ধামরাই উপজেলার আমছিমুর নয়াপাড়া গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দুইটি ডেজার মেশিন ব্যবহার করে নদী থেকে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগ রয়েছে, আমছিমুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা রাজিব (পিতা: মোহাম্মদ আলী) এবং সোহেল হোসেন (পিতা: মোঃ আইয়ুব আলী) নদী থেকে দুইটি ডেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
স্থানীয়দের মতে, এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জিয়া।।
ব্যাবস্থাপনা পরিচালকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com