নিজস্ব প্রতিনিধি :জুয়েল মিয়া
বিজয় এসেছে, এখন সময় রাজপথের লড়াকু সৈনিকদের চিনে নেওয়ার। বগুড়া জেলা ও গাবতলী উপজেলা বিএনপির নিবেদিতপ্রাণ নেত্রী সুরাইয়া জেরিন রনি কেবল একজন নেত্রী নন, তিনি এক অকুতোভয় সংগ্রামের নাম।
স্বৈরাচারের অন্ধকার সময়ে যখন রাজপথ কাঁপত পুলিশের বুটের শব্দে, তখন রনি ছিলেন মিছিলের অগ্রভাগে। ঘরে ছোট কন্যা সন্তানকে রেখে জেল-জুলুম আর অমানবিক নির্যাতন সয়েছেন, তবুও আদর্শের প্রশ্নে আপস করেননি। মাতৃত্বের মায়া ত্যাগ করে রাজপথে লড়াই করা এই নেত্রীই আজ তৃণমূলের সবচেয়ে বড় শক্তি।
গাবতলী-শাজাহানপুরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাঁর দিনরাত এক করা পরিশ্রম আজ সবার মুখে মুখে। সংরক্ষিত নারী আসনে তাঁর মতো একজন ত্যাগী ও জনবান্ধব নেত্রীকে সংসদ সদস্য (MP) হিসেবে মনোনীত করা এখন সময়ের দাবি।
দেশনায়ক তারেক রহমানের কাছে আকুল আবেদন—তৃণমূলের এই কণ্ঠস্বরকে সংসদে পাঠিয়ে ত্যাগের যথার্থ মূল্যায়ন করুন। রনি মতো লড়াকু নেত্রীরাই আগামীর বিএনপির প্রাণ।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com