জুয়েল মিয়া, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কোটি টাকার রাস্তা নির্মাণকাজ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দলীয় নেতাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে দুই মামলার আসামি কাজী রফিকুল ইসলাম রাস্তার ঠিকাদারি কাজ ভাগিয়ে নিয়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘিওর উপজেলা–র সিংজুরী ইউনিয়ন–এর বৈকণ্ঠপুর এলাকায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, কাজটি কীভাবে ও কোন প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হয়েছে—সে বিষয়ে দলীয় তৃণমূল নেতাকর্মীরা অবগত নন।
সিংজুরী ইউনিয়নের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমাদের ইউনিয়নের রাস্তার কাজ, অথচ আমরা কিছুই জানি না। দুই মামলার আসামি কিভাবে এই কাজ পায়—তা আমাদের বোধগম্য নয়।”
এ ঘটনায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ না করে প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত কাজী রফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সঠিক প্রক্রিয়ায় কাজ বাস্তবায়ন নিশ্চিত করা হোক, যাতে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকে।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জিয়া।।
ব্যাবস্থাপনা পরিচালকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com