প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৫, ১২:৩৬ এ.এম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের কালিয়াকৈরে একটি স্থায়ী ভবনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে। মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। শিক্ষার্থীরা জানান, তারা বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় রাখার দাবিতে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, আগামী শনিবারের মধ্যে নাম পরিবর্তন না করা হলে রবিবার থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে। খবর পেয়ে পুলিশ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে রাজি করান।
তাদের এই ন্যায়সংগত দাবির প্রতি নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ গাজীপুর জেলা টিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন - কালিয়াকৈর জেলা টিম সংহতি প্রকাশ করে। পরে, দ্রুত সময়ের মধ্যে সড়ক অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com
ক্রাইম টিভি ৭২ © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত