নাজমুল হুদা, নীলফামারীঃ
নীলফামারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ নীলফামারী এর আয়োজনে নীলফামারী সদর উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রদীপ কুমার রায় ম্যানেজার (সামাজিক উন্নয়ন) আরডিআরএস বাংলাদেশ রংপুর, উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, আরডিআরএস বাংলাদেশ নীলফামারীর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মনজুর কাদের প্রমূখ।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জিয়া।।
ব্যাবস্থাপনা পরিচালকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com